প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬
মানবিক পিরোজপুরের উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ
পিরোজপুর প্রতিনিধি ||
মাহে রমজান উপলক্ষে মানবিক পিরোজপুর এর উদ্যোগে মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন পানির ট্যাংকির সামনে সমাজের অসহায় ও খেটে খাওয়া মানুষদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মানবিক পিরোজপুরের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন তালুকদার, সদস্য মেজবাহ উদ্দিন সোহেল এবং পজিটিভ পিরোজপুরের সভাপতি হাবিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান বলেন, রমজানের পবিত্রতা ও মানবিক মূল্যবোধকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। সংগঠনের স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে রমজান মাসজুড়ে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিদিন ইফতার সামগ্রী বিতরণ করা হবে। সামর্থ্য অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ