প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
দরিয়ানগরে হাইকারী কারাতে ক্লাব বাংলাদেশের ৩১ বছরে পদার্পণ উপলক্ষে মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
জিয়াউল হক আকাশ কক্সবাজার ||
কক্সবাজারের দরিয়ানগরে আজ ১৭ ফেব্রুয়ারি দিনব্যাপী হাইকারী কারাতে ক্লাব বাংলাদেশ (এইচ.কে.সি) কক্সবাজার-এর ৩১ বছরে পদার্পণ উপলক্ষে এক বর্ণাঢ্য মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সামাজিক নেতৃবৃন্দের উপস্থিতিতে মিলনমেলা প্রাণবন্ত হয়ে ওঠে।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা ও সভাপতি, অল-মার্শাল আর্ট এসোসিয়েশন অধ্যক্ষ জসিম উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন হাইকারী কারাতে ক্লাব বাংলাদেশের প্রধান উপদেষ্টা রাশেদ মোহাম্মদ আলী।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সদস্য সচিব, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা মোহাম্মদ আলা উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক, অল-মার্শাল আর্ট এসোসিয়েশন কক্সবাজার জেলা শেখ সেলিম; সাবেক সদস্য, কার্যনির্বাহী কমিটি কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা আবছার কামাল; মোস্তাক আহমদ, প্রধান শিক্ষক কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় ও সভাপতি, এইচ.কে.সি কলাতলী শাখা; নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ১২নং ওয়ার্ড দক্ষিণ শাখা বিএনপি ও উপদেষ্টা, এইচ.কে.সি কলাতলী শাখা; মফিজুর রহমান, সদস্য সচিব, ঝিলংজা ইউনিয়ন যুবদল; মোঃ আলী হোসেন, সদস্য কক্সবাজার পৌর যুবদল ও সহ-সভাপতি, এইচ.কে.সি কেন্দ্রীয় কমিটি; মিজানুর রহমান মিজান, সহ-প্রচার সম্পাদক কক্সবাজার পৌর যুবদল ও কার্যকরী সাধারণ সম্পাদক, এইচ.কে.সি কলাতলী শাখা।এছাড়াও উপস্থিত ছিলেন সাইমন (উপদেষ্টা, হাইকারী কারাতে ক্লাব বাংলাদেশ), তসলিম উদ্দিন (সাবেক কার্যনির্বাহী কমিটির সদস্য, কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা), দিল মোহাম্মদ (সাধারণ সম্পাদক, এইচ.কে.সি কলাতলী শাখা), হাফেজ মনির (উপদেষ্টা), সিদ্দিকুর রহমান (প্রধান প্রশিক্ষক, কক্সবাজার উশু একাডেমী), রশিদ আহমেদ (সহকারী পরিচালক, এইচ.কে.সি) এবং জয় সেন (সহকারী পরিচালক, এইচ.কে.সি)।অনুষ্ঠান সঞ্চালনা করেন মোস্তফা কামাল রিফাত, যুগ্ম আহ্বায়ক কক্সবাজার পৌর ছাত্রদল ও সাংগঠনিক সম্পাদক, এইচ.কে.সি। ব্যবস্থাপনায় ছিলেন সেনসি ইমাম হোসেন, প্রধান কোচ ও পরিচালক, হাইকারী কারাতে ক্লাব বাংলাদেশ এবং সাধারণ সম্পাদক, কক্সবাজার জেলা শোতোকান কারাতে দো এসোসিয়েশন।সভাপতিত্ব করেন কৃষিবিদ সুজন কল্যাণ বড়ুয়া, সভাপতি, হাইকারী কারাতে ক্লাব বাংলাদেশ (এইচ.কে.সি)।উল্লেখ্য, দীর্ঘ ৩১ বছর ধরে কক্সবাজারে মার্শাল আর্ট চর্চা ও তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, আত্মরক্ষা ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করে আসছে হাইকারী কারাতে ক্লাব বাংলাদেশ। এ আয়োজন ঘিরে কারাতে অনুরাগীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ