প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
মন্ত্রিসভায় শপথের জন্য ৪৯ জনকে আমন্ত্রণ, আজ বিকেলে শপথ অনুষ্ঠান
জাফর আলি , স্টাফ রিপোর্টার ||
এয়োদশ জাতীয় সংসদের সদস্যদের শপথ গ্রহণ শেষে নতুন মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের পরপরই মন্ত্রিসভার সদস্যদের আমন্ত্রণ জানানো শুরু করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মঙ্গলবার সকাল ১১টা থেকে পর্যায়ক্রমে শপথের জন্য ডাক পান বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।সূত্র জানায়, এবারের মন্ত্রিসভায় মোট ৪৯ জনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এর মধ্যে পূর্ণমন্ত্রী হচ্ছেন ২৫ জন এবং প্রতিমন্ত্রী হচ্ছেন ২৪ জন। মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।মন্ত্রিসভায় ডাক পাওয়া অধিকাংশ নেতাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর সিনিয়র ও পরীক্ষিত রাজনীতিক বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের চেষ্টা করা হয়েছে।পূর্ণমন্ত্রী হতে যাচ্ছেন ২৫ জনপূর্ণমন্ত্রী হিসেবে যাদের নাম চূড়ান্ত হয়েছে তারা হলেন—মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দীপেন দেওয়ান, আনাম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।প্রতিমন্ত্রী হচ্ছেন ২৪ জনপ্রতিমন্ত্রী হিসেবে মনোনীতরা হলেন—এমপি এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম ও আমিনুল হক (টেকনোক্র্যাট)।রাজনৈতিক অঙ্গনে এই তালিকা প্রকাশের পর ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। দলীয় ও প্রশাসনিক সূত্রে জানা গেছে, নতুন মন্ত্রিসভা দ্রুত কার্যক্রম শুরু করবে এবং অর্থনীতি, আইনশৃঙ্খলা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কারমূলক উদ্যোগ নেওয়া হবে।দেশবাসীর প্রত্যাশা, নবগঠিত মন্ত্রিসভা গণতন্ত্রের স্থিতিশীলতা বজায় রেখে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচিকে আরও গতিশীল করবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ