প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬
ডিবি পুলিশ কর্তৃক ৩০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক
মোঃ আশরাফুল ইসলাম পঞ্চগড় জেলা প্রতিনিধি। ||
পুলিশ সুপার পঞ্চগড় মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে অদ্য ১৬/০২/২০২৬ ইং তারিখ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড় এর এস আই আবু হোসেন এর নেতৃত্বে এ এস আই আবুল কালাম আজাদ সহ সঙ্গীয় অফিসার ফোর্স এর সমন্বয়ে একটি চৌকষ টিম গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানাধীন পৌরসভার আনসার ভিডিপি অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে রাত্রি ০০.৫৫ ঘটিকায় ৩০০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ট্যাপেন্টাডোল ট্যাবলেট, ০৩ টি মোবাইল ফোন, ০১ টি মোটরসাইকেল সহ ১.মোঃ সালমান হোসেন সোহাগ (২৫) পিতা-মৃত আবুল হোসেন, গ্রাম পূর্ব ভাউলাগঞ্জ ,থানা দেবিগঞ্জ, পঞ্চগড় ২.মোঃ সাগর ইসলাম (২০), পিতা মনোয়ার হোসেন, গ্রাম- উপেন চৌকি ভাজনী, থানা দেবিগঞ্জ, ৩. মোঃ রাকিব হোসেন (২১) পিতা,হাতেম আলী গ্রাম-মহিষ বাতান, থানা বোদা, সর্ব জেলা পঞ্চগড়দেরকে গ্রেফতার করা হয়। পঞ্চগড় সদর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ