প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬
হারুন ভান্ডার খোশরোজ শরীফ আগামী ২৩ ফেব্রুয়ারি
স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে ||
বিশ্ব অলি শাহান শাহ সৈয়্যদ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র অন্যতম খলিফা রুহুল আশেকীন, ছেরাজুছু ছালেকীন রাহনুমা-এ-তরিকত, মুর্শিদে কামেল, ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ, হাজত রওয়া, মুশকিল কোশা হযরত বাবাজান সৈয়্যদ মীর মুহাম্মদ মহিউদ্দিন হারুন শাহ (ক.) মাইজভাণ্ডারী বিএ কেবলা কাবার খোশরোজ হাটহাজারী পূর্ব গুমান মর্দ্দন হারুন ভান্ডার দরবার শরীফে আগামী ২৩ ফেব্রুয়ারি, ১০ ফাল্গুন, সোমবার, যথাযথ মর্যাদায় সমারোহে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে পবিত্র রওজা শরীফ গোসল, খতমে কোরআন, ওয়াজ মাহফিল, আখেরী মোনাজাত ও তবরুক বিতরণ, চেমা ও কাওয়ালী মাহফিল। অনুষ্ঠানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে আমন্ত্রণ জানিয়েছেন হারুন ভান্ডার দরবার শরীফে এন্তেজামিয়া কমিটির পক্ষে আলহাজ্ব সৈয়্যদ মীর মোহাম্মদ কামাল উদ্দিন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ