প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
লালমনিরহাট-৩ আসনে দুলুর বিশাল জয়: ধানের শীষের পক্ষে ১ লাখ ৩৯ হাজার ভোট
লালমনিরহাট প্রতিনিধিঃ ফারুক সূর্য ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। লালমনিরহাট জেলা রিটার্নিং অফিস কর্তৃক স্থাপিত ‘ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র’ থেকে প্রাপ্ত প্রাথমিক ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।নির্বাচনে মোট ৯৪টি ভোটকেন্দ্রের (১টি পোস্টাল ব্যালটসহ) ফলাফলে দেখা যায়, অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু পেয়েছেন সর্বমোট ১,৩৯,৬৫১ ভোট। এর মধ্যে ডাকযোগে বা পোস্টাল ব্যালটে তিনি পেয়েছেন ৯৬০ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৬,২৪৪ ভোট (পোস্টাল ৫৭৩টি)।নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্রার্থীদের ফলাফল নিচে দেওয়া হলো:প্রার্থী ও দল প্রতীক প্রাপ্ত ভোট (পোস্টালসহ)মোঃ আমিনুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ) হাতপাখা ৩,২৮৩মোঃ জাহিদ হাসান (জাতীয় পার্টি) লাঙ্গল ২,১৫০ মধু সূদন রায় (সিপিবি) কাস্তে ৮৬৯দিপক কুমার রায় (গণসংহতি আন্দোলন) মাথাল ৪২৯লালমনিরহাট সদর উপজেলার নির্বাচনী চিত্র অনুযায়ী, এ বছর ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। মোট ভোটার: ৩,০৭,৯৭০ জন (পুরুষ ১,৫৪,১৬৭; মহিলা ১,৫৩,৮০১ এবং হিজড়া ২ জন)। মোট বৈধ ভোট: ২,০২,৬২৬টি।বাতিলকৃত ভোট: ৩,৯৩৬টি।সর্বমোট প্রদত্ত ভোট: ২,০৬,৫৬২টি।ভোট প্রদানের হার: ৬৭.০৭%।জেলা রিটার্নিং অফিসার এইচ এম রকিব হায়দার জানান অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং ফলাফল সংগ্রহ শেষে প্রার্থীরা তা গ্রহণ করেছেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ