প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
ফরিদপুর-১ আসনে জামায়াত প্রার্থী ড. ইলিয়াস মোল্লার বিজয়
জাফর আলি , স্টাফ রিপোর্টার ||
ফরিদপুর-১ (বোয়ালমারী-আলফাডাঙ্গা, মধুখালী) আসনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হয়েছেন।নির্বাচন ফলাফলে তিনি পেয়েছেন ১ লক্ষ ৫৪ হাজার ৭৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম পেয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ১৬৫ ভোট।এর ফলে ২৮ হাজার ৬৩৩ ভোটের ব্যবধানে প্রফেসর ড. মোঃ ইলিয়াস মোল্লা সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হন।নির্বাচন কমিশন সূত্র জানায়, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং নির্ধারিত সময়ের মধ্যেই ফলাফল ঘোষণা করা হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ