প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
খুলনায় ভোটগ্রহণ চলছে শান্তিপূর্ণ পরিবেশে
শেখ শাহরিয়ার, খুলনা জেলা প্রতিনিধি ||
খুলনা, ১২ ফেব্রুয়ারি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনায় ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় শুরু হওয়া ভোটগ্রহণ বিরতিহীনভাবে চলবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে। নারী-পুরুষসহ সব বয়সী ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। কোথাও কোথাও কেন্দ্রে দীর্ঘ সারিও দেখা গেছে।জেলার ছয়টি সংসদীয় আসনে এবার ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের সমর্থক ও নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা কেন্দ্রের বাইরে অবস্থান করছেন। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।এখন পর্যন্ত বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নির্ধারিত সময় পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ