প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ ফেব্রুয়ারি ২০২৬
সুনামগঞ্জে ৭২০ কেন্দ্রে ভোটের প্রস্তুতি সম্পন্ন: সরঞ্জাম পৌঁছাতে শুরু করেছে কেন্দ্রে কেন্দ্রে।
শফিকুল বারি, সুনামগঞ্জ প্রতিনিধি ||
রাত পেহালেই বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারী ২০২৬)বহুল আলোচিত ইতিহাসের গুরুত্বপূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।এরই ধারবাহিকতায় সারা দেশের ন্যায় সুনামগঞ্জের নির্বাচনী ৫ টি আসনের নির্বাচনী এলাকায় ভোটগ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন।জেলার মোট ৭২০টি কেন্দ্রে আগামীকাল সকাল থেকে শুরু হচ্ছে ভোট উৎসব। আজ দুপুর থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে।ভোটের সময়সূচীনির্বাচন কমিশন ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল ৭টা ৩০ মিনিট থেকে ভোট গ্রহণ শুরু হবে। কোনো ধরনের বিরতি ছাড়াই একটানা ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।জেলা সদরের অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী সামগ্রী প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে।নিরাপত্তা ব্যবস্থা: সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে তবে সুনামগঞ্জ-৪আসন সদর বিশ্বম্ভরপুর ও ১আসনের তাহিরপুরে থাকবে না সেনাবাহিনী তারা ক্যাম্পে অবস্থান করবেন যেকোনো জরুরী প্রয়োজনে রিমুভ করতে পারবে তারা জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।এছাড়া টহলে রয়েছে বিজিবি ও র্যাবের স্ট্রাইকিং ফোর্স।দুর্গম এলাকায় বিশেষ নজর: সুনামগঞ্জের হাওরবেষ্টিত দুর্গম কেন্দ্রগুলোতে সরঞ্জাম পৌঁছাতে ব্যবহার করা হয়েছে বিশেষ নৌ-যান।প্রশাসনের বক্তব্যজেলা রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, "সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য আমরা শতভাগ প্রস্তুত। ভোটাররা যাতে নির্বিঘ্নে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ৭২০টি কেন্দ্রেই স্বচ্ছতার সাথে ভোট গ্রহণ করা হবে।"সকাল থেকেই ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আশা করছে স্থানীয় সচেতন মহল।এখন কেবল অপেক্ষা পালা কাল ভোরের সূর্য ওঠা, যখন শুরু হবে ব্যালটের মাধ্যমে জনমত প্রকাশের মহোৎসব তখন শুরু হবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ