প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম - ১ মীরসরাইয়ে যদি দাঁড়িপাল্লাকে আপনারা জিতিয়ে আনেন তবে চাঁদাবাজি চিরতরে বন্ধ হয়ে যাবে
এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম ||
ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ ( মীরসরাই ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ছাইফুর রহমানকে ঘিরে এক নির্বাচনী গণসংযোগ ও পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়েছে।৮ ফেব্রুয়ারি,২০২৬ ( রবিবার ) মীরসরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসকল গণসংযোগ ও উঠান/পাড়া বৈঠকে তিনি উপস্থিত জনসাধারণ ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজী চিরতরে বন্ধ করে দেওয়া হবে। অবৈধ বালু উত্তোলন ও বালু মহাল দখল, অবৈধ মাটি কাটা, গাছ কাটা, চুরি, ছিনতাই , ডাকাতি, চিরতরে বন্ধ হয়ে যাবে। এছাড়া জামায়াত ইসলামী দলমত নির্বিশেষে সকল ধর্মের মানুষের নিরাপত্তা দিতে প্রস্তুত।’এই ধারাবাহিকতায় রবিবার সন্ধ্যায় প্রার্থীর নিজ এলাকা উপজেলার ১০নং মিঠানালা ইউনিয়নে বোর্ড অফিস বাজার ও বামনসুন্দর দারোগার হাটস্থ কুটুমবাড়ী কমিউনিটি সেন্টারে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এ্যাডভোকেট ছাইফুর রহমানের সমর্থনে পাড়া বৈঠক অনুষ্ঠিত হয়৷এ্যাডভোকেট ছাইফুর রহমান বলেন, মীরসরাই হবে 'সাস্টেইনেবল মীরসরাই'৷ এই এলাকা হবে আধুনিক পর্যটক বান্ধব শহর ৷ মীরসরাই অর্থনৈতিক অঞ্চলে দক্ষ শ্রমিক নিয়োগে স্থানীয় তরুণদের প্রশিক্ষিত করা হবে৷এসময় উপস্থিত এলাকার গণ্যমান্যরা তাদের বক্তব্যে বলেন - ' ছাইফুর রহমান এই মিঠানালার সন্তান৷ তার সম্পর্কে আমাদের সব জানা৷ তার লেখাপড়া তার যোগ্যতায় সে অনন্য৷ এই মিঠানালা এলাকা থেকে আজ পর্যন্ত কেউ সংসদ সদস্য প্রার্থী হয় নাই৷ ছাইফুর রহমান আমাদের ছেলে আমাদের সন্তান আমাদের ভাই, তাকে ভোট দিয়ে জয় যুক্ত করা আমাদের দায়িত্ব৷ দলমত নির্বিশেষে আমরা ছাইফুর রহমানকে জয়যুক্ত করতে হবে'৷এসময় ইউনিয়ন জামায়াতের নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন৷
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ