প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভেড়ামারার কুচিয়ামোড়া বাজারে বিএনপির পথসভা অনুষ্ঠিত
ইখলাস হোসেন ||
কুষ্টিয়ার ভেড়ামারার কুচিয়ামোড়া বাজারে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কুচিয়ামোড়া বাজারে এ পথসভা অনুষ্ঠিত হয়। বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাজান আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট বুলবুল আবু সাঈদ (শামীম), উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগ, উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য আব্দুল রশিদ, উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইন্দোনেশিয়া সিটু এবং মোকারিমপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আতিয়ার রহমান।পথসভায় ছাত্রনেতা প্রকৌশলী এস এ এম আবু হানিফের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাহাদুরপুর ইউনিয়ন ছাত্রদলের নেতা ফয়সাল, যুবদলের নেতা আশা, কৃষক দলের নেতা আব্দুল, বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মাহফুজ রহমান, যুবদলের সাবেক সভাপতি জামাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল সালাম ও বুলু মেম্বার, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাহাবুবুর রহমান এবং যুবদলের সদস্য সচিব জাকারিয়া সুমন জাহিদসহ দলীয় নেতাকর্মীরা।অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ