প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার
জাফর আলী ভ্রাম্যমাণ প্রতিনিধি ফরিদপুর। ||
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিনজন নেতাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ফরিদপুর জেলা শাখা।বহিষ্কৃত নেতারা হলেন—১. শামসুদ্দিন মিয়া ঝুনু, সহ-সভাপতি, বোয়ালমারী উপজেলা বিএনপি২. মজিবর রহমান বাবু, সাবেক সাংগঠনিক সম্পাদক, বোয়ালমারী উপজেলা বিএনপি৩. বিশ্বজিৎ রাজবংশী, সভাপতি, বোয়ালমারী উপজেলা মৎস্যজীবী দলবুধবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) ফরিদপুর জেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় বোয়ালমারী উপজেলা বিএনপির সকল পদ থেকে তাদের বহিষ্কার করা হয়েছে। এ সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে।এছাড়া দলীয় শৃঙ্খলা রক্ষার্থে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ ও শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং দলীয় সিদ্ধান্ত অমান্য করার অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ