প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
নাটোরের গুরুদাসপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ ১ জন আটক
নাটোর প্রতিনিধি: ||
নাটোরের গুরুদাসপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ ১ জনকে আটক। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ ঘটিকায় গুরুদাসপুর রশিদপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয় ও প্রশাসনিক সূত্রে জানা যায়, আলমগীর হোসেন নামে এক ব্যাক্তি তার প্রতিবেশীদের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। পরবর্তীতে, সে স্থানীয় বাসিন্দাদের ভয় দেখানোর উদ্দেশ্যে একটি অস্ত্র বের করে। খবর পেয়ে, গুরুদাসপুর সেনা ক্যাম্পের সেনা সদস্য, একটি পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে যান। সন্দেহভাজন ব্যক্তিকে একটি রেপ্লিকা পিস্তল ও দেশীয় অস্ত্র সহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। জানা গেছে সে স্থানীয় গ্রামবাসীদের ভয় দেখানোর জন্য নকল অস্ত্র ব্যবহার করছিল ও এই অস্ত্র ব্যাবহার করে চাদাবাজিও করার অভিযোগ উঠেছে। গ্রেফতারক্রিত ব্যাক্তির হলো রশিদপুর বাজার এলাকার মৃত- আব্দুল কুদ্দুসের ছেলে আলমগীর হোসেন।গ্রেপ্তারের পর, উক্ত ব্যক্তিকে আরও তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ