প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬
ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন
মো. আরফান আলী :, পীরগঞ্জ প্রতিনিধি ||
"জ্ঞানেই মুক্তি, আগামীর ভিত্তি " এই প্রতিপাদ্যকে।সামনে রেখে ৫ ফেব্রুয়ারী বৃহস্পতিবার পীরগঞ্জ উপজেলা প্রাঙ্গনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষ্যে 'বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর এবং আলো পাঠাগার ' যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা প্রধান প্রধান সড়কে প্রদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহায়তা প্রাণবন্ত হয়েছে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রাহিম উদ্দীন, আয়োজক- বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর ' এর সভাপতি কবি ও সাংবাদিক মো. আরফান আলী, সাংগঠনিক সম্পাদক আবু জুয়েল, সদস্য পশীন চন্দ্র, আব্দূর রশীদ, মোহাম্মদ আলী তুহিন, আলো পাঠাগার এর সাধারণ সম্পাদক হাফিজ উদ্দিন, গ্রন্থাগারিক ইসাহাক আলী, সদস্য মেজবাউর রহমান এবং বেলাল চৌধূরী, প্রমুখ। কবি মো. আরফান আলী বলেন, জাতীয় গ্রন্থাগার দিবস হলো একটি বই শুধু জ্ঞানের উৎস নয়, এটি চিন্তার স্বাধীনতা ও সৃজনশীলতার শক্তি। একজন লেখকের প্রতিটি শব্দের পেছনে থাকে শ্রম, মেধা ও সময়—তাই গ্রন্থস্বত্ব রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।আসুন, সকল বয়সের, সকল ধর্মের উচিৎ বই কিনে নয় ফ্রিতে পাঠাগার গুলীতে বই পড়ার অভ্যাস গড়ে তুলি। নিজে পড়ি, অন্যকে পড়তে উৎসাহ করি। পড়ি বই সোনার মানুষ হই। পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই।বই হউক আলোর পথযাত্রী, বই হউক নিত্য দিনের সঙ্গী। সৃষ্টির প্রতি থাকুক সম্মান।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ