প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬
পোরশায় ভারতীয় ট্যাপেন্টাল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজন আটক
মোঃ আব্দুল মান্নান , পোরশা, নওগাঁ প্রতিনিধি ||
নওগাঁর পোরশা উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।৪ ফেব্রুয়ারি বুধবার দুপুরের দিকে উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে ৩০পিছ ভারতীয় ট্যাপেন্টাল ট্যাবলেট এবং কয়েক পুরিয়া গাঁজা সহ দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।আটক ব্যক্তিরা হলেন সুমন এন্তাজুল ও কাফি তারা নিতপুর ইউনিয়নের বাসিন্দ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ