প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬
ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়ন স্থগিত, নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই
জাফর আলী ভ্রাম্যমান প্রতিনিধি ||
ফরিদপুর-১(আলফাডাঙ্গা-বোয়ালমারী-মধুখালি) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান দোলনের মনোনয়ন বৈধতা সংক্রান্ত আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিলের অনুমতিও প্রদান করা হয়েছে।রোববার আপিল বিভাগের দেওয়া এ আদেশের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আরিফুর রহমান দোলনের অংশগ্রহণের সুযোগ থাকছে না বলে জানিয়েছেন তার আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির।তিনি জানান, “হাইকোর্ট যে আদেশের মাধ্যমে দোলনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছিল, আপিল বিভাগ সেই আদেশ স্থগিত করেছেন। ফলে এখন আইনগতভাবে তার নির্বাচনে অংশ নেওয়ার আর কোনো সুযোগ নেই।”এর আগে রিটার্নিং অফিসার স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরিফুর রহমান দোলনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করেন। শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করে।তবে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হয়। পরে হাইকোর্ট দোলনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি আপিল বিভাগে গড়ায়।সর্বশেষ আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করায় আরিফুর রহমান দোলনের মনোনয়ন আবারও বাতিলের অবস্থায় ফিরে গেছে এবং তিনি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ