প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
ফরিদপুর-১ আসনে ধানের শীষ প্রার্থীর উন্নয়ন পরিকল্পনা নিয়ে আশাবাদী নেতাকর্মীরা
জাফর আলী ,ভ্রাম্যমাণ প্রতিনিধি ফরিদপুর: ||
ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় বিএনপি পার্টি অফিসে এক মতবিনিময় সভায় ফরিদপুর-১ আসনের ধানের শীষ প্রতীকপ্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নির্বাচনে জয়লাভ করলে তার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন।তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হলে তার প্রথম অগ্রাধিকার হবে টগরবন্ধ ইউনিয়ন থেকে শুরু করে প্রায় ৮০ কিলোমিটার নদী ভাঙ্গন কবলিত এলাকা রক্ষা করা। নদী ভাঙ্গনের ফলে ক্ষতিগ্রস্ত হাজারো পরিবারকে নিরাপদ করতে স্থায়ী বাঁধ নির্মাণসহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।দ্বিতীয় পর্যায়ে আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার হাসপাতালগুলো আধুনিকায়নের মাধ্যমে জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। বর্তমানে এসব হাসপাতালের অবকাঠামো ও চিকিৎসা ব্যবস্থার বেহাল অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, সুস্থ মানুষ হাসপাতালে গেলে যেন অসুস্থ হয়ে ফিরে না আসে—সে বিষয়টি নিশ্চিত করা হবে।এছাড়াও তিনি রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ, মসজিদ ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানে বৈষম্যহীন উন্নয়ন কার্যক্রম পরিচালনা, সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং সর্বোপরি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।এসময় উপস্থিত স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও দলীয় সমর্থকরা বলেন, খন্দকার নাসিরুল ইসলাম নির্বাচিত হলে ফরিদপুর-১ আসনে ব্যাপক উন্নয়নের ধারা সূচিত হবে। তারা নদী ভাঙ্গন রোধ, চিকিৎসা সেবা নিশ্চিতকরণ এবং অবকাঠামো উন্নয়নে বাস্তবভিত্তিক পদক্ষেপ গ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বলেন, “আমাদের প্রত্যাশা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। জনগণের ভোটে ধানের শীষ প্রতীক বিজয়ী হলে ফরিদপুর-১ আসন উন্নয়নের মডেল হিসেবে গড়ে উঠবে।”মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ