প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
রংপুরে ধানের শীষের পক্ষে মাঠে নামছে 'জাতীয়তাবাদী ক্রীড়াদল': ১২ সদস্যের বিশেষ টিম গঠন
লালমনিরহাট প্রতিনিধিঃ ফারুক সূর্য ||
আসন্ন ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী মাঠ গোছাতে কোমর বেঁধে নামছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল। রংপুর বিভাগের সংসদীয় আসনগুলোতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি ও প্রচারণায় গতি আনতে গঠন করা হয়েছে একটি 'বিশেষ নির্বাচনী সমন্বয় টিম'।গত রোববার (২৬ জানুয়ারি) ঢাকার পল্লবীস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক নিয়াজ মোর্শেদ ও সদস্য সচিব মোঃ জাহেদ পারভেজ চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই ১২ সদস্যের টিমের নাম ঘোষণা করা হয়।ঘোষিত এই সমন্বয় টিম সরাসরি কেন্দ্রীয় নির্বাচন প্রচারণা টিমের নির্দেশনায় কাজ করবে। কমিটির মূল লক্ষ্য হলো রংপুর বিভাগের প্রতিটি আসনে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি করা এবং সাধারণ ভোটারদের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দেওয়া। মূলত খেলাধুলা ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে উদ্বুদ্ধ করাই এই টিমের প্রধান কৌশল।রংপুর বিভাগীয় সমন্বয় টিমে মনোনীত সদস্যরা হলেন:১. মোঃ মোস্তাকিম ওয়াজেদ, ২. মোঃ ফরিদ হোসেন, ৩. এম এ হাফিজ, ৪. মোহাম্মদ মাহবুবুল আলম সুমন, ৫. দীপ্তি দাস চারু, ৬. শরিফা অদিতি, ৭. আরাফাত রনি, ৮. ফৌজিয়া হুদা জুই, ৯. মোঃ হাসান জুবায়ের, ১০. রাকিব মাহবুব আপেল, ১১. তিতুমীর চৌধুরী টিটু এবং ১২. মোঃ আশিকুর রহমান।এই সমন্বয় টিম রংপুর বিভাগে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি।"-কেন্দ্রীয় নেতৃবৃন্দদপ্তর বিভাগ থেকে পাঠানো এই বিজ্ঞপ্তিতে তৃণমূল পর্যায়ে দ্রুত কাজ শুরু করার জন্য নবগঠিত টিমের সদস্যদের নির্দেশনা দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, গতানুগতিক প্রচারণার বাইরে ক্রীড়াভিত্তিক এই উদ্যোগ ভোটারদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি করতে পারে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ