প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬
নওগাঁয় নির্বাচনী নিরাপত্তায় ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন
মোঃ রাফি হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি ||
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইন শৃঙ্খলা রক্ষায় নওগাঁয় ২৯ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।রোববারে (১ জানুয়ারি) দুপুরে ধামইরহাট বিজিবির বেইজ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে ১৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।ব্রিফিংয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে পোরশা, সাপাহার ও ধামইরহাট এ তিন সীমান্তবর্তী উপজেলায় চার প্লাটুন করে মোট ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া নিয়ামতপুর, পত্নীতলা, বদলগাছী, মহাদেবপুর, নওগাঁ সদর, মান্দা, রানীনগর ও আত্রাই উপজেলায় দুই প্লাটুন করে মোট ১৬ প্লাটুন মোতায়েন করা হয়েছে। নওগাঁ সদরে ১ প্লাটুন বিজিবি রিজার্ভ থাকবে। ১৪ বিজিবি ও ১৬ বিজিবি মিলিয়ে জেলায় মোট ১১টি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।’তিনি বলেন, ‘সীমান্তবর্তী তিন উপজেলায় বিজিবি এককভাবে দায়িত্ব পালন করবে। তবে বাকি উপজেলাগুলোতে সেনাবাহিনীর সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবে। নির্বাচনি দ্বায়িত্ব পালনের পাশাপাশি কোনো ধরনের চোরাচালান, মাদক বা অস্ত্র পাচার হয়ে নির্বাচনি প্রক্রিয়া বিঘ্ন না ঘটে সেই ব্যাপারে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা এবং টহল কয়েক গুণ বাড়ানো হয়েছে।’১৪ বিজিবি অধিনায়ক বলেন, ‘আসন্ন নির্বাচনে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে সব দল ও প্রার্থীর জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। ভোটাররা যাতে ভয়হীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, বিজিবি সেই নিরাপত্তা নিশ্চিত করবে।’
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ