প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
হিলি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ
মোঃ তাছির উদ্দিন বাপ্পি, হাকিমপুর,দিনাজপুর প্রতিনিধি ||
"মাঠে শৃঙ্খলা, জীবনে সাফল্য "এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিলি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।আজ রবিবার সকাল ১০টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের সভাপতি ডিএম আলমগীর রহমান। পরে সেখানে বালক বালিকাদের ৫০ ও ১০০ মিটার দৌড়, চকলেট দৌড়, চামচে মার্বেল রেখে মুখে নিয়ে হাঁটা, হাই জাম্প, লংজাম্প, ফুটবল, ক্রিকেট, যেমন খুশি তেমন সাজাসহ শিক্ষার্থীদের নানা ধরনের খেলা হয়। অভিভাবকরাও বিভিন্ন খেলায় অংশ নেন। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে হিলি পাবলিক স্কুলের পরিচালক অর্ক মুনতাসির নির্ঝর, অধ্যক্ষ এ এফ এম রাফেউল করিম, উপাধ্যক্ষ বেবি আক্তার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ