প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬
নওগাঁয় ৮৬ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার
মোঃ রাফি হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি ||
১ ফেব্রুয়ারি, ২০২৬নওগাঁয় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮৬ (ছিয়াশি) পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। গতকাল রাতে পৌরসভাধীন চকরামচন্দ্র এলাকা থেকে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নওগাঁ সদর থানা পুলিশের একটি চৌকস দল চকরামচন্দ্র (নওগাঁ পৌরসভা) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন ৪ ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে মোট ৮৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক কেনাবেচার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আজ তাদের যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ