প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার
ছাতক প্রতিনিধি ||
ছাতক থানা পুলিশের অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। গত ৩০ জানুয়ারি শুক্রবার (রাত) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—আবুল লেইছ (৪২), পিতা: আব্দুল কাদির, গ্রাম: দিঘলী-চাকলপাড়া, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন এবংমাসুদ রানা (৩৫), পিতা: মৃত রাশিদ আলী, গ্রাম: তকিপুর, একই ইউনিয়নের বাসিন্দা।এ ঘটনায় ছাতক থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ২৩(১)২৬ দায়ের করা হয়েছে।ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ