প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬
অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির স্নাতক ভর্তি পরীক্ষা*
নিজস্ব প্রতিবেদক ||
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক(সম্মান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।এবারের ভর্তি পরীক্ষায় চারটি অনুষদের অধীন ৫ টি বিভাগে মোট ২০০ টি আসনের বিপরীতে ২৩ হাজার শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। গত ৩০ জানুয়ারি(শুক্রবার) প্রথম শিফটে মেরিটাইম গভর্ন্যান্স অ্যান্ড পলিসি অনুষদের অধীন মেরিটাইম ল এন্ড পলিসি বিভাগের ভর্তি পরীক্ষার মাধ্যমে শুরু হয় এ ভর্তিযুদ্ধ। এদিন দ্বিতীয় শিফটে শিপিং অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের অধীন পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া দ্বিতীয় দিন (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হয় আর্থ অ্যান্ড ওশান সায়েন্স অনুষদের অধীন ওশানোগ্রাফি ও হাইডোগ্রাফি ভিভাগ ও মেরিন ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার বিভাগের ভর্তি পরীক্ষা৷ এদিন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের অধীন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় এ কার্যক্রম। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শেষে ক্লাস শুরু হবে ২০২৬ সালের মে মাসে। স্নাতক (সম্মান) শ্রেণিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সাতটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কেন্দ্ৰগুলো হলো, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (মেঘনা ভবন), বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (পদ্মা ভবন), মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (এমসিপিএসসি), বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর এবং বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ, খুলনা।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ