প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ জানুয়ারি ২০২৬
নাটোর-১ আসনে ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা করছে ইডেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব- তুলি।
এ জেড সুজন, নাটোর প্রতিনিধি: ||
নাটোর ১(লালপুর-বাগাতিপাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার প্রচারণায় নেমেছেন ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সদস্য-সচিব ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক,"সানজিদা ইয়াসমিন তুলি"।আজ শুক্রবার (৩০শে জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত লালপুর ও বাগাতিপাড়া ২ উপজেলার গুরুত্বপূর্ণ কিছু জায়গাতে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা করেন তিনি।সানজিদা ইসলাম তুলি লালপুর উপজেলার সাদীপুর গ্রামের আক্তার হোসেনের মেয়ে। তুলি বাবা আক্তার হোসেন ছিলেন ২ নং ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠা সেক্রেটারি ও লালপুর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণার জন্য নাটোর-১ আসনের টিম প্রধান হিসাবে দায়িত্ব দিয়েছেন সানজিদা ইসলাম তুলিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি।এ সময় মানুষের দ্বারে দ্বারে গিয়ে দেশ নায়ক তারেক রহমানের ৩১ দফা বাত্রা পৌঁছে দেন ও ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ