প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াতের মহিলা শাখার সমাবেশ স্থগিত
ডেক্স নিউজ ||
নির্বাচনের প্রচারণায় অংশ নিতে গিয়ে সারা দেশে নারী হেনস্তা, হামলা এবং কার্যক্রমে বাধা দেওয়ার প্রতিবাদে ডাকা সমাবেশ স্থগিত করেছে জামায়াত ইসলামীর মহিলা শাখা। আজ বৃহস্পতিবার জামায়াতের মহিলা শাখার ফেসবুক পেজে সমাবেশ স্থগিতের ঘোষণা দেওয়া হয়।ফেসবুক পোস্টে জামায়াতের মহিল শাখা জানিয়েছে, অনিবার্য কারণ বশত: মহিলা সমাবেশটি স্থগিত করা হলো।এর আগে মঙ্গলবার (২৭ জানুয়ারি) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নারী সমাবেশের কথা জানান।তিনি বলেছিলেন, ৩১ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় এই প্রতিবাদ সমাবেশ শুরু হবে। এই প্রথমবার বলা যায় আমাদের নারী সংগঠনের কর্মীরা বাধ্য হয়ে প্রকাশ্যে এসে প্রতিবাদ সমাবেশ করবেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ