প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
খানসামায় জিয়া মঞ্চের কমিটি গঠন,আহ্বায়ক বেলাল ও সদস্য সচিব শামীম
অনলাইন ডেক্স ||
দিনাজপুরের খানসামা উপজেলায় ৪১ সদস্য বিশিষ্ট জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বেলাল হোসেন বিল্লাহ্ কে আহ্বায়ক ও শামীম ইসলামকে সদস্য সচিব করা হয়েছে। এর আগে মঙ্গলবার বিকেলের দিকে দিনাজপুর দলীয় কার্যালয়ে জেলা জিয়া মঞ্চের সিনিয়র যুগ্মআহ্বায়ক মোঃ কাজী খাজা ও সদস্য সচিব মোঃ শাহরিয়ার জামান নিপুণ শাহের এবং আহ্বায়ক মোঃ নওশাদ আলম পাপ্পুর সর্বসম্মতিক্রমে ৪১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন। কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়ারও ১১ জনকে যুগ্মআহ্বায়ক ও ২৮ জনকে সদস্য নির্বাচিত করা হয়। এসময় দিনাজপুর জেলা জিয়া মঞ্চের যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ