প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬
সংসদ নির্বাচন উপলক্ষে মদনে যৌথ বাহিনীর ভোট কেন্দ্র পরিদর্শন
নেত্রকোনা প্রতিনিধি: ||
নেত্রকোনার মদন উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে উপজেলার দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন যৌথ বাহিনী। মঙ্গলবার(২৭শে জানুয়ারি) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)বেদবতী মিস্ত্রীর নেতৃত্বে মহড়াটি পরিচালিত হয়েছে বলে জানা যায়। ভোট কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা(ভূমি)সহকারী কমিশনার শাওলিন নাহার, উপজেলার আর্মি ক্যাম্প(অস্থায়ী) কমান্ডার লেফটেন্যান্ট রিহাম আয়মান, মদন থানা অফিসার ইনচার্জ মোঃ হাসনাত জামান, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জমিয়ত আলীসহ শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।এসময় উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বেদবতী মিস্ত্রী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে পর্যালোচনা করেন এবং কেন্দ্রের ত্রুটির অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার নির্দেশ দেন বলে সাংবাদিকদের জানান।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ