প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬
লালমনিরহাটে মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লালমনিরহাট প্রতিনিধি: ফারুক সূর্য ||
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে লালমনিরহাটের অন্যতম ক্রীড়া সংগঠন মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৪টায় শহরের তিনদীঘী মাঝাপাড়া এলাকায় ক্লাব প্রাঙ্গণে এই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।মাঝাপাড়া স্টার ইলেভেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহমুদ সবুজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট পৌরসভার সাবেক মেয়র মোশারফ হোসেন রানা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:পৌর বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন।লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, শাহ্ আলী পরিবহনের চেয়ারম্যান মোঃ ফরিদ হোসেন।এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোশালা বাজারের মৎস্য আড়ৎ ব্যবসায়ী মোঃ আলী হোসেন, ক্লাবের সিনিয়র সহসভাপতি মাসুদ রানা ভুট্টু, এল.আর.বি স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইফ এবং লক্ষ্মী বস্ত্রালয়ের প্রোপাইটর শ্রী অশোক শাহা।বক্তারা ক্লাবের দীর্ঘ ১৪ বছরের পথচলার প্রশংসা করেন এবং যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে ক্লাবের সদস্যবৃন্দ ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ, জাতি এবং ক্লাবের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ