প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬
মহেশপুরে দাঁড়িপাল্লার বিলবোর্ড ছিন্নভিন্ন
শামীম খাঁন, মহেশপুর, ঝিনাইদহ।। ||
ঝিনাইদহ -৩ কোটচাঁদপুর মহেশপুরত্রয়োদশ জাতীয় নির্বাচন -২০২৬ ঘিরে শান্ত কোটচাঁদপুর মহেশপুর কে অশান্তি করার অপচেষ্টা ; নিন্দা আর প্রতিবাদের ঝড় সর্বত্রগত ২২ জানুয়ারী -২০২৬ বৃহস্পতিবার গভীর রাতে মহেশপুর উপজেলার পান্তাপাড়া ইউনিয়ন বাজার সংলগ্ন এলাকায় জামায়াতের প্রার্থী মোঃ মতিয়ার রহমান স্যারের বিলবোর্ড উপড়িয়ে ফেলেছে এবং ভাংচুর করেছে। আজ ২৩ জানুয়ারী -২০২৬ শুক্রবার সকলে বিষয়টি জানাজানি হলে জামায়াতের নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হচ্ছে। যে কোন সময় রক্ষক্ষয়ী সংঘর্ষের আশংকা করেছে নিরীহ এলাকাবাসি। টান টান উত্তেজনা ও ক্ষোভের সঞ্চার জামায়াতের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে।এ ব্যাপারে মহেশপুর উপজেলার আমির অধ্যাপক ফারুক আহমেদ বলেন নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করতে একটি মহল পরিকল্পিতভাবে ঝিনাইদহ -৩ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী গণমানুষের নন্দিত নেতা মোঃ মতিয়ার রহমানের বিলবোর্ড ছিঁড়ে ফেলেছে। দলীয় নেতৃবৃন্দ বলেছেন আমরা স্পষ্ট করে বলতে চাই ভাঙচুর, ভয়ভীতি আর ষড়যন্ত্র দিয়ে জনগণের রায় বদলানো যায় না। নেতৃবৃন্দ আর ও বলেন আমরা শান্তিতে বিশ্বাস করি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু জনগণের সম্মান ও ভোটের অধিকার নিয়ে কোনো আপস হবে না। ১২ তারিখ নির্বাচনে জনগণই এর জবাব দেবে ইনশাআল্লাহ, লালকার্ড দেখাবে। সত্য, ন্যায় ও মানুষের পক্ষে আমাদের লড়াই অব্যাহত থাকবে।জামায়াতের এক নেতা বলেন আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি প্রয়োজন হলে নির্বাচন অফিসে অভিযোগ দায়ের করা হবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ