প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
ন্যাশনাল ট্যুরিজম কনফারেন্সে পোস্টার প্রেজেন্টেশনে দেশসেরা মেরিটাইম ইউনিভার্সিটি
ক্যাম্পাস ডেস্ক ||
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল ট্যুরিজম কনফারেন্স ২০২৬’-এর পোস্টার প্রেজেন্টেশনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি। দেশের ১৯টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে এই গৌরব অর্জন করেন মেরিটাইম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের এমবিএ শিক্ষার্থী রায়হানুল বিনতে মতিন ও আকিব জাবের অনিক।১৬ ও ১৭ জানুয়ারি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও রাবিপ্রবি-এর যৌথ আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রানারআপ হন স্বাগতিক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী।সম্মেলনে মেরিটাইম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মো. সাইফুল ইসলাম পর্যটন গবেষণায় ‘কমিউনিটি-লেড অ্যাপ্রোচ’ নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন এবং একটি টেকনিক্যাল সেশন পরিচালনা করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান সম্মেলনটি উদ্বোধন করেন। ব্লু ইকোনমি, ইকো-ট্যুরিজম এবং পর্যটনে প্রযুক্তির ব্যবহার নিয়ে আয়োজিত এই সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ