প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬
নরসিংদী জেলা প্রশাসকের ৪টি ইউনিয়ন পরিষদ পরিদর্শন,কম্বল, হুইল চেয়ার বিতরণ ওগণ শুনানী অনুষ্ঠিত
আবুনাঈম রিপন :নরসিংদী প্রতিনিধি।। ||
নরসিংদী জেলায় ২০ইং জানুয়ারি, মঙ্গলবার নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ আনোয়ার হোসাইন, নরসিংদী সদর উপজেলার ০৪ টি ইউনিয়ন পরিষদ (মেহেরপাড়া, পাঁচদোনা, হাজীপুর ও চিনিশপুর) পরিদর্শন করে গণশুনানি গ্রহণের মাধ্যমে এই ইউনিয়ন পরিষদসমূহে বসবাসকারী সকল শ্রেণী-পেশার মানুষের নানা সমস্যার কথা শুনেন,ও সমাধানের উদ্যোগ গ্রহণ করেন।এবংগুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি শীতার্তদের কম্বল ও শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার, আসমা জাহান সরকারের সভাপতিত্বে গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মোঃ শামসুজ্জামান,মাধবদী ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্ব স্ব ইউনিয়ন পরিষদের প্রশাসক /চেয়ারম্যানগণ, প্রশাসনিক কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ