প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬
তেঁতুলিয়ায় খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
ডেক্স নিউজ ||
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।তেঁতুলিয়া উপজেলা বিএনপি ও সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার সময় তেঁতুলিয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বকর সিদ্দিক কাবুল। তেঁতুলিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার সহ দোয়া মাহফিলে উপজেলা বিএনপি, উপজেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল, উপজেলা ছাত্রদল, তাঁতী দল, মৎস্যজীবী দল, মহিলা দল, জিয়া পরিষদ, ওলামা দল সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য আপসহীনভাবে লড়াই করে গেছেন। তিনি গণতন্ত্রের প্রতীক হিসেবে সারাজীবন মানুষের মাঝে প্রদীপ হয়ে বেঁচে থাকবেন।পরে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ