প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬
নওগাঁয় কাঠবোঝাই ট্রাকের চাপায় পড়ে মা-মেয়ে নিহত
মোঃ রাফি হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি ||
নওগাঁর পত্নীতলায় কাঠবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ে নিহত হয়েছে। আজ সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় নজিপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলো উপজেলা আকবরপুর ইউনিয়নের উষ্ঠি গ্রামের কাউসার রহমানের স্ত্রী খাদিজা (২৮) ও তাঁর মেয়ে ফাতেমা জান্নাত (৯)।স্থানীয় বাসিন্দারা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নজিপুর বাজার থেকে মোটরসাইকেলে করে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলেন কাউসার রহমান। মোটরসাইকেলটি পৌর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। একই সময় সাপাহার থেকে নজিপুর অভিমুখী কাঠবোঝাই একটি ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মা ও মেয়ের মৃত্যু হয়। উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর ও চালককে মারধর করে।পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ