প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
লালমনিরহাটে ডিবির অভিযানে ৮৮৫ পিস ফেনসিডিল জব্দ; ধাওয়া খেয়ে কাভার্ড ভ্যান ফেলে পালালো চালক
লালমনিরহাট প্রতিনিধিঃ ফারুক সূর্য ||
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল সাহসিকতার সাথে অভিযান চালিয়ে ভারতীয় স্কাপসহ ৮৮৫ পিস ফেনসিডিল একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে। আজ সোমবার দিবাগত রাত আনুমানিক ৪:৩০ ঘটিকায় লালমনিরহাটের কালীগঞ্জ ও রংপুরের গঙ্গাচড়া থানা এলাকায় এই রুদ্ধশ্বাস অভিযানের ঘটনা ঘটে।পুলিশ সূত্রে জানা গেছে, লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন সিরাজুল মার্কেট সংলগ্ন এলাকায় জেলা ডিবি পুলিশের একটি টিম নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এসময় একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যানকে থামার সংকেত দেওয়া হলে চালক সিগনাল অমান্য করে দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ডিবি সদস্যরা তাৎক্ষণিক গাড়িটির পিছু ধাওয়া করেন।রংপুরের গঙ্গাচড়ায় ব্যারিকেড ও দুর্ঘটনাধাওয়া চলাকালীন কাভার্ড ভ্যানটি রংপুরের গঙ্গাচড়া থানা এলাকায় প্রবেশ করলে ডিবি লালমনিরহাটের সদস্যরা ৫ নং লক্ষিটারী ইউনিয়ন এলাকায় রাস্তার ওপর বেঞ্চ ফেলে ব্যারিকেড তৈরি করেন। পালানোর মরিয়া চেষ্টায় কাভার্ড ভ্যানটি ব্যারিকেড ভেঙে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক পিলারে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই চালক অন্ধকার ও কুয়াশার সুযোগ নিয়ে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।পরবর্তীতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৮৮৫ পিস নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনাস্থলে ডিবি লালমনিরহাট ও গঙ্গাচড়া থানা পুলিশ উপস্থিত হয়ে গাড়ি ও মাদকদ্রব্য জব্দ করে।এ বিষয়ে স্থানীয় পুলিশ জানায়, পলাতক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। বর্তমানে রংপুরের গঙ্গাচড়া থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখঃ ইস্কাপ ১৭৯ + ফেনসিডিল ৭০৬ পিচের হিসাবে মোট ৮৮৫
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ