প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬
দিনাজপুরে র্যাবের অভিযানে অবৈধ পিস্তল, ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার
মোঃ রাশেদুল ইসলাম , স্টাফ রিপোর্টার ||
দিনাজপুরে র্যাব-১৩ এর বিশেষ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিনসহ ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।রোববার (১৮ জানুয়ারি) ভোররাতে জেলার সদর কোতোয়ালি থানার চেহেল গাজী ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকায় দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে পাকা রাস্তার পাশ থেকে এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে র্যাব-১৩।র্যাব সূত্র জানায়, অবৈধ অস্ত্র ও অপরাধ দমনে নিয়মিত গোয়েন্দা নজরদারি ও তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়।অভিযান চলাকালে শিক্ষা বোর্ডের প্রধান ফটকের পশ্চিম পাশে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে একটি অবৈধ বিদেশি পিস্তল, একটি দেশীয় ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন এবং ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৩ দিনাজপুরের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, উদ্ধারকৃত অস্ত্র ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।তিনি আরও বলেন, সমাজের শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে র্যাবের গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ