প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬
পোরশায় ওয়ারেন্টভুক্ত ১ আসামী গ্রেফতার
মোঃ আব্দুল মান্নান , পোরশা, নওগাঁ প্রতিনিধি ||
পোরশা থানা পুলিশ অবশেষে ১জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকা এই আসামীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং তাদের বিরুদ্ধে মামলাও বিচারাধীন ছিল।পুলিশ সূত্রে জানা গেছে, পোরশা থানা পুলিশ ১৮ই জানুয়ারি রবিবার সকালে বিশেষ অভিযান চালিয়ে এই আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোহাম্মদ রুহুল আমিন ,পিতা মৃত নুর ইসলাম, তেতুলিয়া ইউনিয়ন, গ্রাম শ্রীকলা। জানা যায় সে ডাকাতি, চুরি এবং সহিংসতার মতো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত ছিল। পুলিশ তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে এবং তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।পুলিশের এক কর্মকর্তা জানান, পলাতক আসামীদের গ্রেফতার করায় এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তার অনুভূতি বৃদ্ধি পাবে।এ বিষয়ে পোরশা থানায় ইনচার্জ অফিসার মোঃ জিয়াউর রহমান বলেন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ