প্রিন্ট এর তারিখ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬
ঢাকা উত্তরার অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রামের একই পরিবারের তিনজন নিহত, কামরুল হুদার গভীর শোক
মোঃ সফিউল আলম (কুমিল্লা) প্রতিনিধি ||
রাজধানীর উত্তরায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজী বাড়ির একই পরিবারের তিন সদস্যের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ কামরুল হুদা।নিহতরা হলেন—চিওড়া কাজী বাড়ির কাজী খোরশেদ আলমের ছেলে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তাঁর স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাঁদের দুই বছরের একমাত্র সন্তান কাজী ফাইয়াজ রিশান।শোকবার্তায় মোঃ কামরুল হুদা বলেন,একই পরিবারের তিনজনের এমন আকস্মিক ও হৃদয়বিদারক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। নিষ্পাপ শিশুসহ এই করুণ মৃত্যু মেনে নেওয়া অত্যন্ত কষ্টকর। আমি মরহুমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।তিনি আরও বলেন,মহান আল্লাহ তায়ালা যেন শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সইবার শক্তি দান করেন আমিন।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ