প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬
নওগাঁসহ বিভিন্ন জেলায় আটক মোবাইল ব্যবসায়ীদের মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন
মোঃ রাফি হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি ||
নওগাঁসহ বিভিন্ন জেলায় অন্যায়ভাবে ৫৬ জন মোবাইল ব্যবসায়ীকে গ্রেফতারের প্রতিবাদে এবং তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে এক বিক্ষোভ ও শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।আজ ‘মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ’ নওগাঁ জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই ব্যবসায়ীদের আটক করে হয়রানি করা হচ্ছে, যা সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।বক্তারা অবিলম্বে আটককৃতদের মুক্তি দাবি করেন, অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন। মানববন্ধনে জেলার বিভিন্ন পর্যায়ের ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ