প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬
মুরারবন্দে তিন দিনব্যাপী ঐতিহাসিক ওরস মোবারক শুরু
স্টাফ রিপোর্টার ||
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মুরারবন্দে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয়েছে ৭০৫তম হযরত সৈয়দ শাহ নাসির উদ্দিন (রহঃ) পূর্ব-পশ্চিম রওজা ও ১২০ আউলিয়ার তিন দিনব্যাপী ঐতিহাসিক ওরস মোবারক। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পবিত্র পরিবেশে বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় এ ওরসের আনুষ্ঠানিক সূচনা হয়।মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সাফি ও নায়েবে মোতাওয়াল্লী শাহজাদা সৈয়দ মইনুদ্দিন চিশতীর নেতৃত্বে গিলাফ ছড়ানোর আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন পীর নজরুল ইসলাম চিশতী, পীর সোহেল আহমদ চিশতী, সৈয়দ ইউনুস শাহ চিশতী, পীর সৈয়দ মুরাদ আহমদ চিশতী, সৈয়দ রাজীব আহমদ লিমনসহ দরগাহর খাদেমগণ। হাজার হাজার ভক্তের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো দরগাহ এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।মোতাওয়াল্লী আলহাজ্ব সৈয়দ সফিক আহমেদ সাফি জানান, প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্তবৃন্দের আগমন শুরু হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শান্তিপূর্ণ ও ধর্মীয় পরিবেশে এবারের ওরস মোবারক সুন্দরভাবে সম্পন্ন হবে।নায়েবে মোতাওয়াল্লী শাহজাদা সৈয়দ মইনুদ্দিন চিশতী বলেন, লাখো ভক্তের অংশগ্রহণে এবারের ওরস মোবারক আরও ঐতিহাসিক রূপ নেবে। তিনি আরও জানান, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রয়েছে।উল্লেখ্য, ওরস মোবারক উপলক্ষে ভক্তবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের ধারণা, আগামী দিনগুলোতে ভক্তের সমাগম আরও বাড়বে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ