প্রিন্ট এর তারিখ : ১৩ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
নওগাঁর রাণীনগরে ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
মোঃ রাফি হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি ||
নওগাঁর রাণীনগর-সান্তাহার সড়কের পার্শ্ববর্তী একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) স্থানীয়রা সড়কের পাশের খাদের পানিতে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।প্রাথমিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে।রাণীনগর থানা পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ওই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ