প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬
সরকারি খাস জমি থেকে মাটি বিক্রির অভিযোগে এক যুবককে দের লাখ টাকা জরিমানা ভ্রাম্যমাণ আদালতের।
শফিকুল বারি, সুনামগঞ্জ প্রতিনিধি ||
সুনামগঞ্জে খাস খতিয়ানের জায়গা হতে মাটি বিক্রির অভিযোগে শিহাব (৩৫) নামের এক যুবককে নগদ দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১০ জানুয়ারি) জরিমানার টাকা নগদ আদায় করা হয়েছে বলে জানান,সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল। এলাকাবাসী জানান,সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইব্রাহিমপুর গ্রামের উত্তরদিকে শিললুয়ার হাওরে গত এক মাস যাবত চলছে সরকারী খাস খতিয়ানের মাটি লুটতরাজ। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় সরজমিনে গিয়ে প্রশাসনের লোকজন দেখতে পান,ইব্রাহিমপুর মৌজার,জেএলনং ৪২,খতিয়ান ১, দাগ নং ৪০৪,৩৩৭,৩৬৮,৩৩৬,৩৩৭,৪৬০,৭১১,৩৫৮ শ্রেণি গোপাট ও লায়েক পতিত রকম ভূমি এবং ভিপি জায়গা দাগ নং ৫১৭ হতে ভেকু দ্বারা মাটি কেটে ট্রাক লরি,পিকআপ ভ্যান ইত্যাদির মাধ্যমে পরিবহন করে মাটি বিক্রয় করার পাশাপাশি একটি গভীর পুকুর ভরাট করছে ইব্রাহিমপুর গ্রামের আফজাল হোসেন ছানা মিয়ার পুত্র তাজুয়ার আফজাল শিহাব(৩৫)ইব্রাহিমপুর-মইনপুর গ্রামের পাকা রাস্তার পশ্চিম দিকে,হামিদ মাস্টারের বাড়ীর উত্তর পূর্বদিকে অবস্থিত একটি বড় পুকুর ইতিমধ্যে সরকারী খাস খতিয়ানের চোরাইকৃত মাটি দ্বারা ভরাট করেছে। এছাড়াও অক্ষয়নগর গ্রামের আনোয়ার মিয়ার বোরো খেত ভরাট করে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা।এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই হানিফের নেতৃত্বে ৪ জন সাবইন্সপেক্টর সহ একদল পুলিশ সরজমিনে ঘটনাস্থলে গিয়ে তার একটি ট্রাক জব্দ করে মাটি কাটা বন্ধের জন্য তাজুয়ার আফজাল শিহাবকে নিষেধ প্রদান করেন। তারপরও শুক্রবার ছুটির দিনে মাটি চুরির মহোৎসব চালানোর অভিযোগের হাতেনাতে প্রমাণ পেয়ে অপরাধ স্বীকার করায় শিহাবকে নগদ দেড় লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। এর আগে স্থানীয় মাটিচোরদের বিরুদ্ধে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ প্রশাসন বরাবরে পৃথক পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন গ্রামের বিশিষ্ঠ ঠিকাদার মোঃ কামাল হোসেন।পুলিশ প্রশাসন জানায়, সন্ত্রাসী শিহাব পুলিশ এসল্ট মামলাসহ সদর মডেল থানায় একাধিক মামলার আসামী। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ রতন সেখ বলেন,কৃষি জমির উপরি স্তর পরিবর্তন,খনন ও ভরাট সংক্রান্ত এবং পরিবেশ ও প্রতিবেশ বিপর্যয়সহ সরকারী খাস খতিয়ানের জায়গা থেকে যে বা যারা মাটি লুটতরাজ করবে আমরা সংবাদ পাওয়া পাত্র তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবো। ইব্রাহিমপুর গ্রামে আর কেউ যাতে ছটাক পরিমাণ মাটি চুরি করে না নিতে পারে সেজন্য সকলকে সজাগ ও সচেতন হওয়ার আহবাণ জানান তিনি।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ