প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬
তীব্র শীতে কাঁপছে শ্রীমঙ্গল, তাপমাত্রা ৭ ডিগ্রি
অনলাইন ডেক্স ||
মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীতে কাঁপছে চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল।পর্যটনের এ জনপদে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে বইছে ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া।শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র অবজারভার আনিছুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টায় এ অঞ্চলে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ