প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬
জকসুর বিজয় উচ্ছ্বাসেও ওসমান হাদি হত্যার বিচার দাবি
অনলাইন ডেক্স ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা।বুধবার (৭ জানুয়ারি) মধ্যরাতে জবি অডিটোরিয়ামে চূড়ান্ত ফল ঘোষণার সময় বিজয় উচ্ছ্বাসের পাশাপাশি শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিও জোরালোভাবে ওঠে আসে।ফল ঘোষণার এক পর্যায়ে অডিটোরিয়ামজুড়ে শিক্ষার্থীরা ‘হাদি ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘গোলামি না আজাদী, আজাদি আজাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’সহ নানা স্লোগান দিতে থাকেন। একই সঙ্গে শহীদ সাজিদের স্মরণেও স্লোগান শোনা যায়।এ সময় স্লোগানে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব এবং নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য শান্তা আক্তার। পুরো মিলনায়তন তার সঙ্গে কণ্ঠ মিলিয়ে হাদি হত্যার বিচার দাবি তোলে। স্লোগানের ভিড়ে কয়েকজন শিক্ষার্থীকে কান্নায় ভেঙে পড়তেও দেখা যায়।কে
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ