প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
২৯ জানুয়ারি থেকে চালু ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট
অনলাইন ডেক্স ||
আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।বুধবার (৭ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে এ তথ্য জানা গেছে।বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, প্রাথমিকভাবে এই রুটে সপ্তাহে দু’টি ফ্লাইট পরিচালনা করা হবে।প্রতি সপ্তাহের বৃহস্পতিবার ও শনিবার এই ফ্লাইট দুটি চলাচল করবে।নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরো সহজ ও সুবিধাজনক হবে বলে আশা প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।সূত্র : বিবিসি
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ