প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬
নির্বাচন-পূর্ব বাংলাদেশ ও ভারত সমীকরণে নাটকীয় বাঁক
অনলাইন ডেক্স ||
বাংলাদেশে জাতীয় নির্বাচনের প্রাক্কালে ভারত ও বিএনপির মধ্যকার দীর্ঘদিনের টানাপড়েনপূর্ণ সম্পর্ক নতুন করে পুনর্গঠনের ইঙ্গিত দিচ্ছে। এই পুনর্গঠন আদৌ কতটা টেকসই হবে- এ প্রশ্ন তুলেই আলজাজিরার এক বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, নয়াদিল্লির কৌশলগত হিসাব-নিকাশে এখন তারেক রহমান ক্রমেই ‘সবচেয়ে নিরাপদ বাজি’ হয়ে উঠছেন।কবির আরো বলেন, জুলাই অভ্যুত্থানের পর ‘নতুন বাংলাদেশ’ শেখ হাসিনাকে ‘সন্ত্রাসী’ হিসেবে দেখছে। ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি ক্ষমতায় এলে হাসিনার প্রত্যর্পণের দাবিতে ভারতের ওপর চাপ অব্যাহত থাকবে। এই সম্পর্ক রক্ষার দায় নয়াদিল্লির, কারণ হাসিনা এখন ভারতেই অবস্থান করছেন।ভবিষ্যৎ চ্যালেঞ্জ : বাংলাদেশে পাঁচ বছর দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিক অনিল ত্রিগুনায়েতের মতে, তারেক রহমান ক্ষমতায় ফিরলে ভারতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পাকিস্তান ও অন্যান্য ভারতবিরোধী জঙ্গি গোষ্ঠীর প্রভাব নিয়ন্ত্রণ। সবশেষে আলজাজিরার বিশ্লেষণ বলছে, ভারত যদি সত্যিই দিক পরিবর্তন করতে চায়, তবে সম্পর্ককে ব্যক্তিনির্ভর না রেখে রাষ্ট্র ও জনগণের স্তরে পুনর্গঠন করতে হবে। অন্যথায় বাংলাদেশে ক্রমবর্ধমান ভারতবিরোধী জনমত ভবিষ্যৎ সরকারগুলোর জন্য নয়াদিল্লির সাথে কাজ করাকে আরো কঠিন করে তুলবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ