প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬
ভূরুঙ্গামারীতে এসডিএফ’র সহায়তায় স্বাবলম্বী হচ্ছে নারী উদ্যোক্তারা
ফজলুল করিম আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জয়মনিরহাট ক্লাস্টারের অন্তর্ভুক্ত ছোটখাটামারী হাজিপাড়া পোশাক উৎপাদন ও বিক্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত আর্থিক প্রতিষ্ঠান সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)-এর কুড়িগ্রাম জেলা কর্মকর্তারা।মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকালে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় এসডিএফ কুড়িগ্রামের সহযোগিতায় রিলাই হাজিপাড়া পোশাক উৎপাদনকারী মহিলা সমবায় সমিতির আয়োজনে কেন্দ্রটি পরিদর্শন করা হয়। পরিদর্শন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, কুড়িগ্রাম জেলার জেলা ব্যবস্থাপক শহিদুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন জেলা কর্মকর্তা (আইসিবি) ছামছুননাহার, জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান) অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জীবিকায়ন কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসী, জেলা কর্মকর্তা (হিসাব ও প্রশাসন) জাহাঙ্গীর আলম, জয়মনিরহাট ক্লাস্টারের সিএফ শিরিনা বেগম এবং ডাটা এন্ট্রি অপারেটর অশান্ত রায়।বক্তারা বলেন, পোশাক উৎপাদনকারী দলের নারী সদস্যদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এসডিএফ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ, আয়োজন ও সহযোগিতা প্রদান করছে। এর ফলে নারীরা নিজেদের তৈরি পোশাক বাজারজাত করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও সহায়তা করতে পারছেন।তারা আরও বলেন, নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে এসডিএফ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বেকারত্ব দূরীকরণ, নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর এবং অসহায় দরিদ্র নারীদের এগিয়ে নেওয়ার লক্ষ্যে এসডিএফ কেয়ার তহবিল প্রদান, চাহিদাভিত্তিক প্রশিক্ষণ এবং মার্কেট লিংকেজ সহায়তা অব্যাহত রেখেছে।এছাড়াও রিলাই হাজিপাড়া পোশাক উৎপাদনকারী মহিলা সমবায় সমিতির নারী সদস্যরা নিজ উদ্যোগে পোশাক উৎপাদনের পাশাপাশি স্থানীয় বাজারের চাহিদা পূরণে বাজারের ব্যাগ তৈরি করছেন। এতে সমিতির মোট ২০ জন নারী সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ