প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র কর্মশালা
ফজলুল করিম আশিক, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম: ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আরডিআরএস বাংলাদেশের কোর কমপ্রিহেনসিভ প্রোগ্রামের আওতায় সরকারি সেবা প্রাপ্তিতে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন।কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান, আরডিআরএস বাংলাদেশ কুড়িগ্রামের কমিউনিটি ডেভেলপমেন্ট সুপারভাইজার ধনেশ্বরী রানী ও আরডিআরএস লালমনিরহাটের টেকনিক্যাল অফিসার (হেলথ) জেসমিন আক্তার।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুর জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার এবং আরডিআরএস ভূরুঙ্গামারীর কমিউনিটি মবিলাইজার অমল রায়।বক্তারা বলেন, সরকারি সেবা সহজীকরণ ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে পিছিয়ে পড়া ও অনগ্রসর জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা সরকারি সেবার আওতায় আরও বেশি অন্তর্ভুক্ত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইউনিয়ন ফেডারেশনের সদস্য ও আরডিআরএস বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ