প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬
শেরপুর–ময়মনসিংহ সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ২৬ লাখ টাকার মদ ও মালামাল জব্দ
মোঃ দুদু মল্লিক, ঝিনাইগাতী উপজেলা প্রতিনিধি ||
সীমান্তবর্তী শেরপুর ও ময়মনসিংহ সীমান্তে পৃথক অভিযানে প্রায় ২৬ লাখ টাকার চোরাচালানী মদ ও মালামাল জব্দ করেছে বিজিবি। রবিবার (৪ জানুয়ারি) রাতে পরিচালিত অভিযানে শেরপুরের ঝিনাইগাতী ও ময়মনসিংহের হালুয়াঘাট এলাকা থেকে মালামালগুলো জব্দ করা হয়।৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুরুল আজিম বায়েজীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঝিনাইগাতী উপজেলার গোমড়া এলাকায় থেকে ১০৫ বোতল ভারতীয় এবং হালুয়াঘাট উপজেলার চায়নামোড় ও ঝাটাপাড়া সীমান্ত থেকে ৭ টি ভারতীয় কম্বল এবং ৩৪০ পিস মোবাইল ডিসপ্লে জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিজিবি পরিচালক।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ