প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
নওগাঁর সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৫ টি মহিষ ৪ জন আটক
মোঃ রাফি হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি ||
নওগাঁর সীমান্ত এলাকা থেকে ভারতীয় ৫ টি মহিষ সহ ৪ জন চোরাকারবারী কে আটক করেছে নওগাঁর পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন বিজিবি। রবিবার ৪ জানুয়ারী দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এমন তথ্য নিশ্চিত করেছেন পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন। আটকৃত জন হলের, নওগাঁর ধামইরহাট উপজেলার জোতমাহমুদপুর গ্রামের খায়রুল ইসলামের ছেলে রাশেদুল ইসলাম (২৬), মেহের আলীর ছেলে জহুরুল ইসলাম (৪০), মৃত গিয়াস উদ্দিনের ছেলে হুমায়ুন কবির (৩৮) ও শাহপুর গ্রামের বেল্লাল হোসেনের ছেলে তরিকুল ইসলাম (৩৫)। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার সকাল ৮ টারদিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/৪-এস হতে আনুমানিক ৫ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলাধীন ও ধামইরহাট থানাধীন বিহারীনগর এলাকায় অভিযান পরিচালনা করে ৫টি ভারতীয় মহিষ, ১টি ইঞ্জিন চালিত ভটভটি গাড়ি, ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। এই ঘটনার সাথে জড়ীত ৪ জন চোরাকারবারী কেও আটক করেছে বিজিবি।আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক ধামইরহাট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আটকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য-১৯ লাখ ২৩ হাজার ৪শ' টাকা। নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার কথা জানান অধিনায়ক।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ