প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬
মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে অবৈধ পার্কিং ও দোকান উচ্ছেদে আল্টিমেটাম
মোঃ রাফি হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি ||
নওগাঁ-মহাদেবপুর আঞ্চলিক মহাসড়কে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবং সড়ক দুর্ঘটনা রোধে কঠোর অবস্থানে নেমেছে মহাদেবপুর থানা পুলিশ। মহাসড়কের রোড ডিভাইডার বরাবর অবৈধভাবে পার্কিং করা যানবাহন এবং গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানপাট দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সরেজমিনে দেখা যায়, নওগাঁ থেকে মহাদেবপুর বাজার হয়ে যাতায়াতের পথে বেশ কিছু ট্রাক, পুরাতন অকেজো গাড়ি এবং ভ্রাম্যমাণ দোকান আঞ্চলিক মহাসড়কের রোড ডিভাইডার দখল করে অবস্থান করছে। এর ফলে সরু হয়ে আসা রাস্তায় নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। বিশেষ করে রাতে এবং শীতকালীন কুয়াশার সময় এই পার্কিং করা গাড়িগুলো বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। নওগাঁ জেলা পুলিশের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশ এই মর্মে ঘোষণা দিয়েছে যে:সড়কের মাঝখানে বা ডিভাইডার ঘেঁষে পার্কিং করা সমস্ত যানবাহন (ট্রাক, পুরাতন গাড়ি) অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে।মহাসড়কের মাঝখানে অবৈধভাবে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকানদারদের দ্রুত স্থান ত্যাগ করার পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই অনুরোধ ও পরামর্শ অমান্য করে যারা সড়ক দখল করে রাখবেন, সেই সমস্ত যানবাহনের চালক ও মালিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম জানায়, জননিরাপত্তা ও নির্বিঘ্নে যানবাহন চলাচলের স্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সড়ক দখলমুক্ত রাখতে এবং দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনতে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করেছে পুলিশ।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ